G Add as Preferred Source

কিভাবে ব্যাকলিংক ইনডেক্স করা যায়? ৭টি সবচেয়ে শক্তিশালী উপায়

কিভাবে ব্যাকলিংক ইনডেক্স করা যায়

কিভাবে ব্যাকলিংক ইনডেক্স করা যায়? ৭টি সবচেয়ে শক্তিশালী উপায়

কিভাবে ব্যাকলিংক ইনডেক্স করা যায়?

সে সকল মানুষ এসইও পেসার সাথে যুক্ত তাদের জন্য ওয়েবসাইট ব্যাকলিংক ইনডেক্স করা একটি অত্যন্ত গুরুন্তপূর্ণ কাজ. এর কারণ হলো শুধুমাত্র শুধু ভালো ব্যাকলিংক তৈরী করলেই হবে না গুগল বা সার্চ ইঞ্জিনগুলো কে বোঝাতে হবে এই ব্যাকলিংক গুলোর গুরুত্ব তবে এই সব ব্যাকলিংক আমাদের ওয়েবসাইট এর ট্রাফিক আর সার্চ রাঙ্কিং বাড়াতে হেল্প করবে।

একটি ব্যাকলিংক মানে আপনার ওয়েবসাইট এর জন্য একটি ভোট।

আসুন জেনে নি ব্যাকলিংক ইনডেক্স করার কয়েকটা কার্যকরী পদ্ধতি।

১. হাই ডোমেইন অথরিটি ওয়েবসাইট এর ব্যাকলিংক তৈরী করা:

যখন ব্যাকলিংক তৈরী করা হবে তখন দেখতে হবে সেগুলি যেন হাই ডোমেইন অথরিটি ওয়েবসাইট এ পোস্ট থাকে। গুগল ,বিং এই সব হাই ডোমেইন অথরিটি ওয়েবসাইট গুলি কে অনেক গুরুত্ব দেয়। তাই এখানে পোস্ট করা লিংক সহজেই ইনডেক্স হয়. কয়েকটি হাই ডোমেইন অথরিটি ওয়েবসাইট হলো Yelp ,Hotfrog ,Spoke ইত্যাদি।

 বলা যায় ৩০ এর উপরে ডোমেইন অথরিটি ওয়েবসাইট এ লিংক পোস্ট করলে সেটি দ্রুত ইনডেক্স হয়.যদিও এটি অনেকসময় নানা কারণে পরিবর্তন হতে পারে।

২. Quora তে পোস্ট

:Quora এমন একটি সোশ্যাল মিডিয়া ফোরাম যেখানে প্রায় মাসে ৩০০ মিলিয়ন এর ও বেশি মানুষ মাসে ভিসিট করে. তাই একবার ভেবে দেখুন বেশি মানুষ যখন এখানে এই ওয়েবসাইট এ আসে তখন এর কত গুরুত্ব রয়েছে।:

Quora তে মূলত মানুষ নানা প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের কথা বিনিময় করে। ধরুন আপনার পিসি তে বারবার রিস্টার্ট প্রব্লেম হচ্ছে। তাই আপনি এর উত্তর চেয়ে একটি প্রশ্ন করলেন এর উত্তরে আরো অনেকে আপনার সমস্যার সমাধান দিলো। এখন ভাবুন আপনার যদি পিসি সারাই করার কোনো ব্যবসা থাকে আর আপনি এই প্রশ্নের উত্তর দেন ও তার সাথে আপনার ওয়েবসাইট বা ব্যাকলিংক তা এখানে দিয়ে দেন তবে কেমন হবে?

সবাই আপনার ব্যাকলিংক এ যাবে আর গুগল এর কাছে সংকেত যাবে যে আপনার লিংক তা বেশ গুরুত্বপূর্ণ আর তা সহজেই ইনডেক্স হয়ে যাবে।

তবে Quora তে ব্যাকলিংক দেবার আগে মনে রাখবেন আপনার ব্যাকলিংক যেনো সত্যি প্রাসঙ্গিক হয়. শুধুমাত্র স্প্যাম লিংক দিলে কিন্তু Quora ব্যান হয়ে যাবে।

৩. গেস্ট পোস্ট

ব্যাকলিংক ইনডেক্স করার জন্য গেস্ট পোস্ট খুবই কার্যকরী একটি উপায়। ধরুন আপনার যদি পিসি সারাই এর ব্যবসা থাকে তাহলে আপনি টেনোলজি বা পিসি সংক্রান্ত বিষয় নিয়ে যে সব ব্লগ আছে সেখানে একটি ভালো গেস্ট পোস্ট করতে পারেন আর সাথে আপনার ব্যাকলিংক তা দিয়ে দেন তবে গুগল সেটি খুবই দ্রুত ইনডেক্স করে নেয়। এখন গেস্ট পোস্ট যে ওয়েবসাইট এ করছেন তার ট্রাফিক ,ডোমেইন অথরিটি যদিভালো থাকে আপনি ওই ব্যাকলিংক থেকে গুগল ছাড়াও অন্য সব AI Answer engine যেমন চ্যাট জিপিটি ,Claude এইসব সার্চ ইঞ্জিন ও আপনার ব্যাকলিংক কে ইনডেক্স করতে পারবেন।

৪. সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পোস্ট

আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে যদি বেশ একটিভ থাকেন তবে আপনার ব্যাকলিংক গুলো সেখানে পোস্ট করলে অনেক সময় দেখা যাই তাড়াতাড়ি গুগল সেগুলি ইনডেক্স করে. এ কারণ হলো যত বেশি মানুষ ওই ব্যাকলিংক গুলো কে সরে করবে ক্লিক করবে ততটি সম্ভবনা বাড়বে সেগুলির ইনডেক্স হবার।

৫. ইউটিউব ভিডিও কমেন্ট এ পোস্ট :

জনপ্রিয় ইউটিউব ভিডিও এর নিচে যদি কোনো প্রাসঙ্গিক লিংক পোস্ট করা হয় তবে Googlebot অনেক সময় সেই ব্যাকলিংকগুলো সহজে ক্যুজে পে ,ক্রল করে ইনডেক্স করে নেয়। তবে উল্টোপাল্টা কমেন্ট করলে কিন্তু হবে না.কমেন্ট টি যথেষ্ট ভালো আর প্রাসঙ্গিক হতে হবে। এমন নয় যে আপনি একটি টেকলোজি সংক্রান্ত ব্যাকলিংক পোস্ট করলাম কোনো রান্নার ভিডিও এর নিচের কমেন্ট এ.

৬.পিং টুল ব্যাবহার

যদিও আমি এই পদ্ধতি সম্পর্কে খুব বেশি কনফিডেন্ট নোই তবু কয়েক ক্ষেত্রে আমি কিছু ব্যাকলিংক পিং টুল যেমন pingomatic ,Indexification ব্যাবহার করে কিছু ব্যাকলিংক ইনডেক্স করতে পেরেছি। আপনারও এগুলো ব্যাবহার করে দেখতে পারেন।

৭.কনটেন্ট পাবলিশিং ওয়েবসাইট

এটি আমার সবথেকে প্রিয় আর কার্যকরী লাগে ব্যাকলিংক ইনডেক্স করার জন্য। কিছু কিছু হাই কোয়ালিটি কনটেন্ট পাবলিশিং ওয়েবসাইট আছে যেমন Medium,Blogger Wix যেহানে আপনি যদি ভালো কনটেন্ট এর সাথে আপনার ব্যাকলিংক গুলো লিংক করে দেন তবে অধিকাংশ সময় আপনি দেখেছি ব্যাকলিংক ইনডেক্স হয়ে যায়।

শেষে বলি আপনি উপরের ঐসব উপায় ব্যাবহার করে ব্যাকলিংক ইনডেক্স করি. আপনি কি এভাবেই করেন? কমেন্ট এ জানাবেন।

 

 

 

 

আমি সৌমিক ঘোষ। পেশায় ডিজিটাল মার্কেটার, নেশায় টেকনোলজি আর ইন্টারনেট নিয়ে ঘাঁটাঘাঁটি। প্রায় ১৫ বছর ধরে ডিজিটাল মার্কেটিং করছি, আর এখনও প্রতিদিন নতুন কিছু শেখার মজা পাই। SEO দিয়ে যাত্রা শুরু, আর আজও SEO আমার কাছে সবচেয়ে প্রিয়। তবে শুধু SEO-তেই থেমে নেই — সময়ের সাথে সাথে Google Analytics, Google Ads, ওয়েবসাইট ট্রাফিক বৃদ্ধি, লিড জেনারেশন এবং ডেটা-ড্রিভেন মার্কেটিং আমার কাজের মূল অংশ হয়ে গেছে। ব্যাপারটা একটু বলে রাখা ভালো — আমি Google Analytics এবং Google Ads দুটোতেই সার্টিফায়েড। তাই ডাটা ট্র্যাকিং হোক, ক্যাম্পেইন অপটিমাইজেশন হোক বা কনভার্সন বাড়ানো — পুরো প্রক্রিয়াটাই খুব উপভোগ করি। এই দীর্ঘ সময়ে ৫০+ ক্লায়েন্টের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি — ভারত থেকে বিদেশ, স্টার্টআপ থেকে বড় ব্র্যান্ড — সব জায়গার কাজের অভিজ্ঞতা আছে। নতুন প্রোজেক্টে ট্রাফিক, সেল বা লিড বাড়তে শুরু করলে নিজেকে সবচেয়ে বেশি সফল মনে হয় | যোগাযোগ করুন আমার LinkedIn প্রোফাইল এ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back To Top
Usermaven | Website analytics and product insights