অনেক সময়ই আমাদের ফেসবুক চালু হচ্ছে না কেন এই বিষয়টা নিয়ে আমরা অনেক চিন্তায় পড়ে যাই। তো ফেসবুক আমরা কাজ থেকে শুরু করে বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগ ভিডিও চ্যাট থেকে শুরু করে অনেক ক্ষেত্রই ব্যবহার করে থাকি। অনেক সময় এই ফেসবুক আমরা আমাদের বিজনেস কে প্রমোট করার কাজে ব্যবহার করে থাকি।
তাই হট করে আমাদের এই ফেসবুক বন্ধ হয়ে গেলে আমরা বিভিন্ন রকম ভাবতে থাকি এবং এই সমস্ত বিষয় ভাবতে গিয়ে মনে করি ফোনটি খারাপ হয়ে গেছে বা কিংবা ডিভাইসে অন্য কোন সমস্যা রয়েছে কিন্তু ব্যাপারটা অতটা জটিল নয় ।
এই পোস্ট এ খুবই সহজ দশটি সমাধান সম্পর্কে আলোচনা করব যার ফলে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার ঠিক কি সমস্যা হয়েছে এবং তার সম্বন্ধে কি করা উচিত।
ইন্টারনেটের ওয়াইফাই বা রাউটারের প্রবলেম
অনেক সময় আমাদের ইন্টারনেটের ওয়াইফাই বা রাউটারের প্রবলেম এর ফলে আমাদের ইন্টারনেট চলে না আমাদের ইন্টারনেট না চলার ফলে আমাদের ফোনটিও ফেসবুক সার্ভার এর সাথে কানেক্ট হতে পারেনা ফেসবুকের মতো ইউটিউব আরো অন্য কোন সার্ভিস এই সময় চলবে না। আপনি তাই প্রথমেই দেখুন কম্পিউটার বা মোবাইলের এর ইন্টারনেট কানেকশন আছে কিনা। অসুবিধা হলে আপনি একবার ওয়াইফাই টা অফ করুন বা অফ করে অন করুন এবং ফোনের মোবাইলটি দেখুন এইভাবে আপনার সমস্যার সমাধান হচ্ছে কিনা।
অ্যাপ বা ডিভাইসটা রিস্টার্ট করুন
এরপরে সমাধান হলো আপনার অ্যাপ বা ডিভাইসটা রিস্টার্ট করুন। যদি নেট কানেকশনটা ঠিকই থাকে আপনার ডিভাইস বা অ্যাপ এ কোনোরকম প্রবলেম হয় ,এক্ষেত্রে আপনি একবার আপনার মোবাইল ফোনটিকে বা অ্যাপ রিস্টার্ট করে দেখতে পারেন অনেক সময় ছোট্ট এই ট্রিকটি করলেই ফেইসবুক চলতে শুরু করে। আর একটি বিষয় হলো আপনার ফোনের ক্যাশে পরিষ্কার। এটি নিচের মতো করে দেখতে পারেন।
ফোনের ক্যাশে পরিষ্কার
অ্যান্ড্রয়েড ফোনে: Settings > Apps > Facebook > Storage > Clear Cache.
আইফোনে: আইফোনে সরাসরি ক্যাশ ক্লিয়ার করার অপশন না থাকলেও অ্যাপটি আনইনস্টল করে আবার ইনস্টল করলে ক্যাশ পরিষ্কার হয়ে যায়।
ফেসবুকের আপডেটেড অ্যাপটি ব্যবহার করুন
৩ নং বিষয় ফেসবুকের আপডেটের অ্যাপটি ব্যবহার করুন। আপনাদের মোবাইল ডিভাইসটি দিয়ে অনেক পুরানো হয় তারা facebook অ্যাপটির ভার্সন অনেক সময় পুরনো হয় তো নতুন নিয়ম অনুযায়ী এবং সিকিউরিটির কারণে ফেসবুকে অ্যাপটি আপনার মোবাইলে নাও চলতে পারে। সেক্ষেত্রে প্লে স্টোর অ্যাপ স্টরে গিয়ে লেটেস্ট ফেসবুকের ভার্সন এর অ্যাপটি আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে হবে।
ফেসবুকের সার্ভার এর সমস্যা
ফেইসবুক এর সার্ভার অনেক সময় বিকল হয়ে যাই। একবার ভাবুন কত কোটি মানুষ প্রতিদিন ফেইসবুক ব্যাবহার করছে তাই কোনো টেকনিকাল কারণে ফেইসবুক সার্ভার বসে যেতেই পারে কোনো সময়ে। কিছুদিন আগেই যেমন cloudfare এর সার্ভার বসে গিয়ে যেমন অর্ধেক ইন্টারনেট বিকল হয়ে গেছিলো। তাই এরকম হলে বেশি ভাবার কিছু নেই.। এদের সাপোর্ট সার্ভিস খুব দ্রুতই এই সব ত্রুটি ঠিক করে দেয় তাই কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন সবার সাথে আপনার ফেইসবুক চলতে শুরু করবে। আপনি খুব দ্রুত Downdetector.com থেকে দেখে নিতে পারেন ফেইসবুক সার্ভার ডাউন আছে কিনা।
অন্য ব্রাউজার ব্যাবহার করে দেখুন
অনেক সময়ে সমস্যা থাকে আপনার ব্রাউজার। তাহলে আপনি আপনার অন্য কোন ব্রাউজার ব্যবহার করতে পারেন ধরুন আপনি আপনার ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক ব্যাবহার করেন তাহলে এ আপনি আপনার মোবাইল থেকে ফায়ারফক্স বা সাফারি বা অন্য কোন ব্রাউজার ব্যবহার করে আপনার ফেসবুক চালু করতে পারেন এভাবে অ্যাপের পরিবর্তে ব্রাউজার দিয়েও আপনি আপনার সে ক্ষেত্রে ফেইসবুক খুলতে পারেন।
VPN বা প্রক্সি পরিবর্তন করুন
অনেক সময়ে আমরা যে প্রক্সি ভিপিএন ব্যাবহার করি তার সিকিউরিটি অপশন এর জন্যেও ফেইসবুক চলে না। আসলে VPN বা প্রক্সি আপনার আসল আই পি এড্রেস লুকিয়ে আলাদা আই পি এড্রেস ব্যাবহার করে। সমস্যা এখানেই। তাই আপনি একবার VPN বা প্রক্সি পরিবর্তন করে দেখতেই পারেন।
আপনার ফোনের তারিক আর সময় এর গন্ডগোল
অনেক সময় আপনার ফোনে তারিখ এবং সময়ও ঠিক থাকে না যার বলে ফেসবুক সার্ভার আপনার ডিভাইসের সার্ভারের তারিখ এবং সময় ঠিক মিল হয় না মিল না হওয়ার ফলে এর ফলে অনেক সময় আমরা ফেসবুক টিক বন্ধ হয়ে যায়। তো আপনি যে ডিভাইস ব্যাবহার করছেন তার অটোমেটিক ডেট টাইম অপশন চালু করে দিন । ফেইসবুক চলতে শুরু করবে।
শেষে বলি এরপর যদি এ সমস্ত বিষয় ব্যাবহার করেও না চলে তখন দেখতে হবে যে আপনার অ্যাপ ফেসবুক অ্যাপটি কে একবার আনইন্সটল করে ইন্সটল করুন অনেক সময় বহুদিন ব্যবহার করার ফলে আমাদের ফেসবুক অ্যাপের মধ্যে অনেক কিছু জাঙ্ক বা সেটিং-এ গন্ডগোল হয়ে যায় যেতে আর একবার ইনস্টল করলে ঠিক হয়ে যায়। আপনি নেটওয়ার্ক সেটিং টিও একবার রিসেট করে দেখতে পারেন।
নেটওয়ার্ক সেটিং
অ্যান্ড্রয়েড ফোনে: Settings > System > Reset options > Reset Wi-Fi, mobile & Bluetooth.
আইফোনে: Settings > General > Transfer or Reset iPhone > Reset > Reset Network Settings.



