আপনি কি ডিজিটাল মার্কেটিং এর জন্য ল্যাপটপ খুজছেন? তবে এই পোস্ট টি আপনার জন্য।
ডিজিটাল মার্কেটিং এর আজ করলে একটি ভালো ল্যাপটপ থাকা দরকার যার সাহায্যে আপনি খুব সহজেই কনটেন্ট লেখা থেকে শুরু করে গ্রাফিক্স এর কাজ, হালকা ভিডিও এডিটিং,ইমেজ এডিটিং এই সব করতে পারবেন। এছাড়াও নানা সময়ে ক্লায়েন্ট ভিডিও কল মিটিং,প্রজেক্ট ম্যানেজমেন্ট, AI Tools,ডাটা এনালাইসিস ও করতে হয়. .তাই এই জন্য আপনার ল্যাপটপ হতে হবে ফাস্ট আর ভালো ব্যাটারী ব্যাকআপ ও থাকে হবে।
ল্যাপটপ কেনার আগে যে সব বিষয় গুলি মাথায় রাখবেন :
✔ অপারেটিং সিস্টেম উইন্ডোস ১১ অরিজিনাল প্রো ভার্সন 24H2
✔ প্রসেসর: Core i৭ / Ryzen 5 বা তার উপরে
✔ RAM: কমপক্ষে ১৬GB (ভালো হলে ৩২ GB)
✔ Storage: SSD ৫০০ GB বা তার বেশি
✔ Display: Full HD / 15.6 inch (ভিডিও editing-এর জন্য ভালো)
✔ Battery Backup: 6–10 ঘণ্টা(লম্বা সময় কাজের জন্য খুবই দরকারি)
✔ হালকা ওজন আর ফাস্ট পারফরমেন্স
এখন নিচে ল্যাপটপ এর তালিকাটি আমি এইরকম ভাবেই বানালাম যাতে এই সব .বিষয় গুলি ঠিক থাকে।
১. Apple MacBook Air M2
Apple MacBook Air M2 ডিজিটাল মার্কেটিং এর জন্য একটি খুবই ভালো ল্যাপটপ। এর মধ্যে আছে Apple-এর M2 চিপ যা মাল্টিটাস্কিং এরজন্য বিশেষ ভাবে বানানো। এর ফলে আপনি একই সাথে ক্যানভা, থেকে শুরু করে ভিডিও এডিটিং, গুগল এডস ,গুগল এনালিটিক্স সবই কাজকরতে পারবেন। Apple MacBook Air M2 এর ব্যাটারী ব্যাকআপ ১২-১৫ ঘন্টা তাই লম্বা ক্লায়েন্ট মিটিং এর মাঝে আর ল্যাপটপ চার্জ দেবের দরকার পড়ে না. ল্যাপটপটির ওজন মাত্র ১.২ কেজি তাই এটি আপনি সহজেই সব জায়গাতে নিয়ে যেতে পারবেন।
২. ASUS VivoBook 15 (Ryzen 7)
ASUS VivoBook 15 (Ryzen 7) ল্যাপটপে AMD Ryzen 7 প্রসেসর আছে যেটি অত্যন্ত শক্তিশালী ফলে একসাথে কনটেন্ট রাইটিং,ভিডিও এডিটিং,গুগল এডস চালানোর জন্য উপযুক্ত। 16 GB RAM এবং SSD স্টোরেজ (PCIe Gen 3 NVMe SSD) থাকায় এটি সব সফটওয়্যার আর সার্ভিস সজজেই দ্রুত লোড করে। ASUS VivoBook 15 (Ryzen 7) এর মধ্যে আছে বেস ক্লক : 2.0 GHz আর বুস্ট ক্লক : 4.5 GHz.বেশি বুস্ট ক্লক থাকার জন্য এটি ভারী এপ্লিকেশন সহজেই লোড করে. তাছাড়া এতে কাছে AI-backed noise-cancellation mic যার ফলে ক্লায়েন্ট কল এর সময় খুব ক্লিয়ার কথা শোনা যায়। এর ওজন মাত্র ১.৭০ কেজি।
৩.Dell Inspiron 14 (Core i5 / Ryzen 5)
Dell Inspiron 14 এই ল্যাপটপটি আমি খুবই পছন্দ করি. বিশেষ করে ফ্রীল্যাংসিং ডিজিটাল মার্কেটিং কাজ এর জন্যে এই ল্যাপটপ টি বেশ ভালো। এটির ওজন মাত্র ১.৬৪ কেজি তাই খুবই হালকা। এর 14″ 16:10 বা FHD+ ডিসপ্লে (IPS / WVA / Anti-Glare) ডিসপ্লে লম্বা সময় কাজের জন্য বেশ ভালো যা চোখের উপর বেশি চাপ ফেলে না.এর মদদে থাকা 512 GB PCIe NVMe SSD: SSD-র কারণে সফটওয়্যার ও ব্রাউজার খুব দ্রুত চালু হয়, ফাইল লোড/সেভ কম সময় নেয়.
৪.Lenovo IdeaPad Slim 5
যারা একটু কম বাজেট এর মধ্যে ডিজিটাল মার্কেটিং কাজ এর জন্যে এই ল্যাপটপ চাইছেন তাদের জন্য এটি দারুন একটি বিকল্প হতে পারে। ল্যাপটপটির মধ্যে আছে AMD Ryzen বা Intel Core i5/ i7 প্রসেসর ,৮GB RAM,Full HD (1920×1080) IPS ডিসপ্লে। এটার ওজন ১.৬ কেজির মতো.তবে বলা ভালো আপনি যদি heavy rendering বা 4K video editing করতে চান তবে একটু অসুবিধা হতে পারে।
৫.Microsoft Surface Laptop 5
মাইক্রোসফট এর ল্যাপটপ একটি কম প্রচলিত হলেও আসলে কিন্তু ডিজিটাল মার্কেটিং কাজ এর জন্য অনেক বেশি উপযুক্ত। কারণ হিসাবে বলা যায় Microsoft Surface Laptop 5 এর মধ্যে আছে PixelSense টাচস্ক্রিন & অসাধারণ ডিসপ্লে এর অ্যাসপেক্ট রেশিও যেটি কিন্তু খুবই ভালো। যারা লম্বা ব্যাটারী লাইফ এর ল্যাপটপ চাইছেন তাদের জন্য বলে রাখি একবার চার্জ দিলে এই ল্যাপটপ চলে প্রায় গড়ে ১৬-১৭ ঘন্টা যেটা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে।ল্যাপটপটির ওজন মাত্র ১.২৭ কেজি তাই খুবই হালকা। তাছাড়া এর মধ্যে আছে ৩২ GB RAM ,Windows Hello face-sign in.ফলে নিরাপত্তা আর পারফরমেন্স এর দিক থেকেও এই অসাধারণ।
আপনার কোন ল্যাপটপ টি ভালো লাগলো ? অব্যশই কমেন্ট করে জানাতে ভুলবেন না।



